চট্টগ্রামে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

এপ্রিল ১৭ ২০২১, ১৭:২১

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকার এনআর গ্যাস সার্ভিসকে ১ হাজার টাকা, ষোল শহর এলাকার জাহিন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, সোহেল এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, খাজা স্টোরকে ৩ হাজার টাকা জরিমাসহ সর্তক করা হয়।গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয় ষোলশহর, মুরাদপুর কর্নেলহাট, সিটি, গেইট, বিশ্ব ক্যাংক কলোনি, বন্দর ও ইপিজেড এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করে।

এপিবিএন ৯ এর সহায়তায় অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারি পরিচালক, (মেট্টো) পাপাীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ হাজানুজ্জ্বামান এ অভিযান নেতৃত্ব দেন। অভিযান কালে কর্ণেল হাট কাঁচাবাজারের সেলিমের মাংসের দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা সহ সর্তক করা হয়।নগরের মুরাদপুর এলাকার হাটহাজারী স্টোরকে অননুমোদিত রং পেঁয়াজু বেগুনিতে ব্যবহারের উদ্দশ্যে বিক্রি করার ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ধ্বংস করা হয় প্রায় দেড় কেজি রং।

কাঁচাবাজার পরিদর্শনকালে ভোক্তাসাধারণের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।পাশাপাশি বিক্রেতাদের মাস্ক পরতে ক্রেতাদের নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে এবং কেনার সময় প্রতারিত হলে অধিদফতরের ইট লাইন(১৬১২১) অভিযোগ জানাতে অনুরোধ জানান কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও