আলফা সমিতির ধর্মঘটে শায়েস্তাবাদ টু বাকলারমোড়ের যান চলাচল বন্ধ
বরিশাল : বরিশাল ইসলামিয়া কলেজ শিক্ষার্থীদের গাড়ি ভাংচুরের কেন্দ্র করে সদর উপজেলার শায়েস্তাবাদ বাজার থেকে বাকলার মোড়ের আলফা সমিতির ধর্মঘটে বন্ধ রয়েছে এ রুটের যোগাযোগব্যবস্থা।আলফা সমিতি সূত্রে জানা যায়,কিছুদিন আগে ইসলামিয়া কলেজে দুইজন শিক্ষার্থী বেখায়ালবসত মাহিন্দ্রা দুর্ঘটনায় আহত হয়।আর এ ইস্যুকে ব্যবহার করে মাহিন্দ্রা ভাংচুর ও ড্রাইভারকে মারধোর করে ঐ কলেজ শিক্ষার্থীরা।কলেজ শিক্ষার্থীদের এ হামলা ও ভাংচুরের প্রতিবাদে তাদের এ ধর্মঘট।এদিকে শায়েস্তাবাদ আলফা সমিতির ধর্মঘটে মোটরসাইকেল ছারা কোন যানবাহন চলাচল করছেনা এ রুটে।যার ফলে সকাল থেকে হটাৎ এ ধর্মঘটে চরম বিপাকে পরেছেন স্কুল- কলেজগামী শিক্ষার্থী ও চাকুরীজীবীরা।এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানায়,ইসলামিয়া কলেজ শিক্ষার্থী এক্সিডেন্টে মাহিন্দ্রা ভাংচুরকে কেন্দ্র করে এ ধর্মঘট ডেকেছিল।তবে এখন তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।এ রুটে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।








