বরিশালে রিকশাচালকের সন্তানের মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলেন ডিআইজি
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের সেলিম হোসেনর ছেলে সাগর হোসেন চলতি বছর অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরিক্ষায় কৃতকার্য হয়েছেন। তার মেধাক্রম ১০০৮।পিতা সেলিম হোসেন একজন হতদরিদ্র রিক্সা চালক। মো. সাগর হোসেন মেডিকেলে চান্স পেলেও টাকার অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছিল না।
এ তথ্যটি পাওয়ার পর বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম সাগর হোসেনের মেডিকেলে ভর্তির সমস্ত ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেন।
রেঞ্জ ডিআইজি অফিস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।’

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৭কে,মেহেরবা প্লাজা ৩৩ তোপাখানা রোড,ঢাকা
