রূপগঞ্জে চানপাড়ায় পুলিশের চিরুনি অভিযান, মাদকসহ গ্রেফতার ৪

মার্চ ০৫ ২০২৬, ১৬:৫৩

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে চানপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ও অপরাধ দমনে চিরুনি অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি করে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চানপাড়া-এলাকার বরকত উল্লাহর ছেলে মো. তানজিল (২৫) মৃত বেলায়েত হোসেনের ছেলে মো.ইব্রাহিম (২৮),গিয়াস উদ্দিনের ছেলে মো. তপন (২৯),এবং ইমন মিয়ার স্ত্রী জ্যোতি আক্তার (২০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও আশপাশের এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও