বালিয়াডাঙ্গী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মার্চ ১৩ ২০২৬, ২০:০৮

Spread the love

জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ বালিয়াডাঙ্গী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্জুন কুমার দাস সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান উল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এর পরিবর্তেত উপস্থিত ছিলেন এসআই সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল, উপজেলা হাসপাতালের টি এইচ শাকিলা আক্তার, কৃষি অফিসার তামান্না ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা অফিসার রওশনারা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, সমবায় অফিসার নাজমুল হোসেন।  আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও পাইলট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর টি এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মামুন আক্তার সবুর, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, আসন্ন ঈদুল ফিতরে যান চলাচল ও যানজট নিরসন, ঈদ ছুটিতে নিরাপত্তা নিশ্চিত, কৃষি জমি খাল খনন সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রধান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও