রূপগঞ্জের ৫ বছরের শিশু মাইশাকে গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেফতার ২
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে অপহরণের শিকার ৫ বছর বয়সী শিশু মাইশাকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রূপগঞ্জ থানাধীন পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে শ্যামল মিয়ার (২৫) মেয়ে মাইশা (৫) অপহরণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা শ্যামল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ঘটনার পর রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এবং সোমবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে ফুলছড়ি থানা পুলিশের সহায়তায় মোহাম্মদ শান্ত (২০) ও শাহ আলম (৪০) নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশু মাইশাকে উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম ছালা উদ্দিন আহমেদ।
পুলিশ।












