রূপগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি রানু বেগম গ্রেপ্তার

এপ্রিল ২০ ২০২৬, ১৮:০৩

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ রানু বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তারকৃত করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে রূপগঞ্জের টেক কান্দা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রানু বেগম রূপগঞ্জের মাছিমপুর এলাকার ফারুকের স্ত্রী।

রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিন জানান, শুক্রবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার পুলিশের একটি দল ভুলতা ইউনিয়নের টেককান্দা পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক জসিমউদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ও বেশ কিছু পরিমাণ হেরোইনসহ মাদক কারবারি রানু বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রানু বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও