বালিয়াডাঙ্গীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মার্চ ১৪ ২০২৬, ০০:৪৬

Spread the love

জেলা প্রতিনিধি, নুরে আলম সাদ্দামঃ “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী তে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় দুর্যোগকালীন জানমাল রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়

সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালি শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় জীবন রক্ষার কৌশল প্রদর্শন করে একটি বিশেষ মহড়া পরিচালনা করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান উল হক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মাডি সমবায় কর্মকর্তা নাজমুল হোসেন কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র রায় উপজেলা নির্বাহী অফিসার তিনি বক্তব্যে বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ হঠাৎ করেই জনজীবনে আঘাত হানে।

তাই জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হলে সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত প্রস্তুতির কোনো বিকল্প নেই। তিনি বিশেষ করে স্কুল, হাট-বাজার ও জনসমাগমস্থলে ফায়ার সার্ভিসের এই মহড়াগুলো নিয়মিত প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে নিয়মিত আলোচনা হওয়া প্রয়োজন। দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও