ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা, মরদেহ উদ্ধার করেছে পুলিশ
জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চুনিহাড়ি কাদশুকা গ্রাম থেকে বালিকা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বালিকা আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পুতিলাভাষা গ্রামের সুজন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায় এক থেকে দেড় বছর আগে বালিকা আক্তার বাবার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার কাদশুকা গ্রামে চলে আসেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। রোববার ভোরে বাবার বাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায় বালিকা আক্তার এর বাবা ও তার পরিবারসহ এলোপাতারি মারপিট করে। এলাকার এক ব্যক্তি নাম প্রকাশে ইচ্ছুক না থাকায় তিনি বলেন বালিকা আক্তার কে প্রচুর মার্কেট করা হয়েছে। এজন্য হয়তো রাগে খবে গলাই ফাঁস দিয়েছেন
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।













