বালিয়াডাঙ্গীর ২নং চাড়োল ইউনিয়নে দোগাছি বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন
উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ২ নং চাড়োল ইউনিয়নে দোগাছি বাজারে অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে। চাহিদার চেয়ে আমদানি কম থাকায় দোকানদাররা নিজে নিজেই দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দোগাছি বাজারে কামরুল ট্রেডার্স প্রোপাইটর খোরশেদ আলী একচেটিয়া ভাবে সরকারি আইনকে তোয়াক্কা না করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে যার পেট্রোল বিক্রি করতে গেলে বিস্ফোরক লাইসেন্স ট্রেড লাইসেন্স, এবং পরিবেশ ছাড়পত্র প্রয়োজন হয়। এছাড়া ভূমি সংক্রান্ত দলিল।প্রয়োজন হয় তা কোন কাগজপত্র নেই অবৈধভাবে পেট্রোল বিক্রি করে বাজারে খুচরা অতিরিক্ত দামে বিক্রি করছেন । ২০-৩০ টাকা প্রতি লিটারে বেশি নিচ্ছেন। পেট্রোল ও অকটেন ব্যবহারকারীদের অভিযোগ কামরুল ট্রেডার্স কামরুল নিজেই তেল লুকিয়ে রেখে নিজে নিজে দাম বাড়িয়ে দিয়েছেন। এতে ব্যবহারকারীরা পড়েছেন বেকায়দায়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী দোগাছি বাজারের স্থানীয় মোটরসাইকেল ব্যবহারকারী জুলফিকার আলী ও বজলুর রহমান মানিক নামের ব্যক্তি জানান, বৃহস্পতিবার সকালে কামরুল ট্রেডার্স দোকানে গিয়ে এক লিটার পেট্রেল নিয়ে ২০০ টাকার নোট দিলাম। দোকানদার ২০ টাকা ফেরত দিলেন। কিছু না বলে চলে আসি। আমি পরিচিত বলে ২০ টাকা ফেরত দিলেন। আমার জানামতে অন্যদের কাছে থেকে প্রতি লিটারে আরও টাকা বেশি নিচ্ছেন বলে জানান উনারা।
স্থানীয় ব্যবসায়ী কামরুল ট্রেডার্সের প্রোপাইটর খোরশেদ আলী বলেন , আমরা যেখান থেকে পেট্রোল ক্রয় করি, সেখানে দাম বেশি নিচ্ছেন। তবে বেশি দামের কোন রশিদ দিচ্ছেনা। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতিদিনের চাহিদা অনুযায়ী পেট্রোল কিনে বিক্রি করি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস বলেন, পেট্রোলের কোন সঙ্কট নেই। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কোন দোকানদার অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেয়া হবে।













