অবৈধভাবে সার বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা, ১০৫ বস্তা সার জব্দ

সেপ্টেম্বর ২৬ ২০২৬, ১১:৩৭

Spread the love

জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় লাহিড়ী বাজারে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি, অবৈধভাবে সার মজুদ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্যাশমেমো ব্যবহার না করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে অবৈধ গুদামের মালিক মো. ফাহিম ইসলাম কে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অবৈধ ব্যবসায়ী মো. ফাহিম ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আহসান উল হক । জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের সময় উপজেলা কৃষি উপসহকারী আতাউর ইসলাম কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান উল হক জানান, কোনো ধরনের লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে সার মজুদ করায় দোকান থেকে মোট ১০৫ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৩৭ বস্তা এমওপি, ১৭বস্তা টিএসপি এবং ৫১বস্তা ডিএপি সার রয়েছে।

পরে জব্দ করা সার ঘটনাস্থলেই স্থানীয় প্রকৃত কৃষক ও কৃষি কার্ডধারীদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ আগামীকালের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা সরকারি কমিশনার ভূমি আহসান উল হক ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও