সরকারি হাসপাতালে নার্সের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত আবেদন

সেপ্টেম্বর ২৮ ২০২৬, ০৯:১৯

Spread the love

জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের বিরুদ্ধে রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণ এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নাসিম মুন্না।

অভিযোগে বলা হয়,২৫/০৯/২৬তারিখে চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত নার্স রিমু আক্তার এর আচরণে তারা অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগকারীর দাবি, নার্সের আচরণ ও কথাবার্তায় রোগী ও স্বজনরা বিব্রত হন।এ বিষয়ে অভিযোগকারী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। দুলালী আক্তার নামে এক ব্যক্তি বলেন যেখানে সরকার সাধারণ মানুষের সেবা করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়িয়ে দিচ্ছেন সেখানে কেন আমরা সেবা পাব না। মোশারফ হোসেন নামে আরো এক ব্যক্তি বলেন বালিয়াডাঙ্গী হাসপাতালে নার্সের চাকরি কর্মরত রিমু আক্তার রোগীদের সাথে যে আচরণ এবং ব্যবহার করেন তা সবাই বিরক্ত এটা এক পর্যায়ে জনগণের কাছে সরকারকে স্বাস্থ্যখাতে বিব্রত করার চেষ্টা করতেছে। রোগীর স্বজনরা সহ সাধারণ জনগণ আরো বলেন উনারা জনগণের টাকায় বেতন পায় তারা জনগণের কাছেই বিরক্ত এটা আমরা আশা করিনি রিমু আক্তারের অব্যাহিত চাই

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নার্স রিমু আক্তার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনার কোন মন্তব্য পাওয়া যায়নি ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিলা আক্তার বলেন লিখিত অভিযোগ পেয়েছি , অভিযোগটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও