রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৯ ২০২৬, ১৬:৩৫

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতের চেষ্টাকালে ৪ আসামীসহ অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় মোট ১২ আসামীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গ্রাম শীতলক্ষা নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন,মঙ্গলবার ভোর রাতে পূর্বগ্রাম এলাকার শীতলক্ষা নদীতে ট্রলারে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া ফাড়ীর একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত সন্দেহে গন্ধর্রপুর এলাকার রেদওয়ান হোসেন,হিমেল মাহমুদ,তানভীর হোসেন ও কামরুল হাসান নামের চারজনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় আরো ৮জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন,গ্রেফতারকৃত ১২জন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও