বুধবার ভোর রাতে মেঘলা বাস ডিপোর সামনে ২ বাসে আগুন,৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানি পরিবহনের ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ( ১৮ নভেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফ মোঃ আলম জানান, বুধবার ( ১৮ নভেম্বর) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার গোলাকান্দাইল রশিদ মার্কেটেের মেঘলা বাস ডিপোর সামনে ২ টি ( রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০) বাস দাড়িয়ে ছিল। ৩টি মোটরসাইকেলযোগে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বাস ২টিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুটি বাসে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘন্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪ টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনে পুড়ে গাড়ির ভিতরে পুড়ে ছাঁই হয়ে যায়। এতে আগুনে পুড়ে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের ষ্টাফ মোহাম্মদ আলম।
এ ঘটনার বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জু মিয়া জানান, উপজেলার গোলাকান্দাইল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।#












