বালিয়াডাঙ্গীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, চারটি গাছ কেটে নেওয়ার দাবি
জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিপুর ঈদগাঁও সংলগ্ন সরকারি রাস্তার ওপর থাকা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মোকসেদ ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই রাস্তার পাশের চারটি গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ভুমি আহসান উল হক বলেন ,”খবর পেয়ে ইউনিয়ন ভূমি অফিসার ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেন। পরে এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার গাছ কাটার ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোকসেদ ইসলাম বলেন ,”গাছগুলো আমার জমিতে আছে, গাছ আমি লাগিয়েছি ,আমি কেটে ফেলবো, কারো যদি কোন করার থাকে করে দেখাও।”












