রূপগঞ্জে হ্যান্ডকাফ নিয়ে ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল

নভেম্বর ১৭ ২০২৬, ১৭:৫৫

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী আজহার মীরের হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার দাবি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে ভিডিওতে দেওয়া বক্তব্যের সত্যতা এবং ঘটনার প্রকৃত বিবরণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আজহার মীরকে নিজের পরিচয় দিয়ে বলতে শোনা যায়, আওয়ামী লীগ করার কারণে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করতে গেলে তিনি পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। ভিডিওতে তার হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় দেখা যায়। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজহার মীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

তবে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ। পুলিশের পক্ষ থেকে এমন কোনো ঘটনার সত্যতা স্বীকার না করায় ভিডিওতে আজহারের দেওয়া বক্তব্য এবং পুলিশের বক্তব্যের মধ্যে দেখা দিয়েছে পরস্পরবিরোধী অবস্থান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও