রূপগঞ্জের ফুটপাত থেকে শপিং মলে শীতের কাপড় কেনার ধুম, একদিনেই বিক্রি কোটি টাকার উপরে

নভেম্বর ১৮ ২০২৬, ১৪:০৬

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : শীতের হালকা হাওয়া বইতে না বইতেই রূপগঞ্জে জমে উঠেছে শীতের কাপড়ের ব্যবসা| ভুলতা, কাঞ্চন, তারাবো, কায়েতপাড়া, গোলাকান্দাইল বাজারে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়| রূপগঞ্জের লক্ষির হাট খ্যাত দেশের অন্যতম পাইকারী মার্কেট গাউছিয়ায় পাইকারি খুচরা মিলে শুধু মঙ্গলবারেই বিক্রি হয়েছে কোটি টাকার উপরে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা|

শুধু গাউছিয়া মার্কেট নয়, উপজেলার বিভিন্ন মার্কেটে শীতের গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা| উপচেপড়া ভিড় দেখা গেছে ফুটপাতের দোকানগুলোতেও|’ বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি ও হুডিসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে এসব ফুটপাতেও| সাইজ অনুযায়ী দামও আলাদা| ফুটপাতের কয়েকজন ক্রেতা জানান, ‘মধ্যবিত্ত-নিম্নবিত্তদের ক্রয়সীমায় মোটামুটি সবরকম পোশাকেই ফুটপাতে পাওয়া যাচ্ছে| শপিংমলগুলোতে কেনাকাটার চেয়ে ফুটপাতে কেনাকাটা ভালো এবং সাশ্রয়ী|

দোকানদাররা জানান, শীত বাড়লে বিক্রি বাড়ে, কমলে বিক্রিও কমে| শীতের সঙ্গে তাদের ব্যবসার সরাসরি সম্পর্ক| অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, এ বছর শীতের কাপড়ের দাম গতবারের তুলনায় বেশি|

দোকানগুলোতে উঠেছে সোয়েটার, জ্যাকেট, হুডি, শাল, কয়েল, টুপি, মাফলার আর বাচ্চাদের উলের পোশাক| ফুটপাত থেকে শুরু করে বড় বড় শোরুম — সবখানেই এখন শীতের নতুন কালেকশন|

বড় বড় শপিংমল এবং ফুটপাতের দোকান সব জায়গাতেই ক্রেতার ভিড়| বিক্রিও হচ্ছে হরদম| তবে চাহিদা থাকায় শীতের পোশাকের দাম এবার বাড়তি| সাধ আর সাধ্যের সমš^য় করতে বেশিরভাগ ক্রেতাই পুরাতন কাপড়ের মার্কেটেই বেশি ঝুঁকছেন| কিনছেন পছন্দের শীতবস্ত্র| বিক্রি বেশি হওয়ায় খুশি দোকানিরাও|

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি| বিশেষ করে সোয়েটার-জ্যাকেট বেশি বিক্রি হচ্ছে| পাইকারি ক্রেতারাও ঢাকা থেকে আসছেন রূপগঞ্জে|
কায়েতপাড়ার এক ক্রেতা নাজনীন সুলতানা বলেন, “বাচ্চাদের জন্য দুইটা সোয়েটার কিনলাম| দামটা একটু বেশি মনে হলেও জিনিস ভালো|”

জসিম নামে এক দোকানদার বলেন, “শীত পড়লেই বেচাকেনা দ্বিগুণ হয়| এবার আগেভাগেই মাল তুলেছি, তাই বিক্রিও জমজমাট|” ফুটপাতের ব্যবসায়ী আসলাম সিকদার বলেন, শীত যত বাড়বে, রূপগঞ্জের এই ব্যবসা আরও জমবে|

গাউছিয়া কর্পোরেশনের পরিচালক মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়া বলেন, এখানে পাইকারদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে| শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে| যে কেউ কেনাকাটা করে ¯^াচ্ছন্দে নিরাপদে গন্তব্যে ফিরতে পারে|###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও