পটুয়াখালীতে শিশু ধর্ষনের ঘটনায় বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নভেম্বর ১৫ ২০১৮, ২২:০৯

Spread the love

 পটুয়াখালী সরকারী শিশু পরিবারের ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের ঘটনা ঘটেছে।

তবে ঘটনাটি আড়াল করার প্রতিবাদে এবং ধর্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ করেছে শিশু পরিবারের কোমলমতি শিশুরা।

বৃহস্পতিবার দুপুরে শিশু পরবারের প্রধান ফটকে ও ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

বিক্ষুব্ধ শিশুরা জানান, গত ১২ নভেম্বর ৭ বছরের এক শিশু স্কুল থেকে শিশু পরিবারে ফেরার পথে এক দোকানি কর্তৃক ধর্ষনের শিকার হয়। তবে এ ঘটনাটি শিশু পরবার কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা এ বিষয়টি ধামাচাপা দেয় এবং শিশুটিকে যথাযথ চিকিৎসা না করিয়ে আটকে রাখে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করেছে।

অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযুক্ত ধর্ষক মতলেব হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা ম্যাজিষ্ট্রেট।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও