তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম রেকর্ড সংখ্যক ২৪ বার শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত হলেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম জুন (২০১৯) মাসে আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়েছেন। ফলে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম রেকর্ড সংখ্যক ২৪ বার শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত হলেন ।তার পক্ষ্যে তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
বিপ্লব কুমার সরকার ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে অবদান রেখে রেকর্ড সংখ্যক ২৪ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। তিনি ২০১৪ সালে পিপিএম, ২০১৬ সালে বিপিএম এবং ২০১৮ সালে তিনি আবারো বিপিএম পদক পেয়েছেন।












