দেশের ১৫টি সুগার মিল এর মধে ৬টি বন্ধ,লোকসান ঠেকাতে না পারলে সব বন্ধ হবে
রিয়াদ হাসান হৃদয়,জামালপুর জেলা প্রতিনিধিঃবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেছেন,সারা দেশের ১৫ টি চিনি মিলের ( শিল্পের) ভেতর লোকসানে থাকা ৬ টি মিল বন্ধ হয়ে গেছে, এরকম লোকসানে থাকা আরও দুটি মিল বন্ধ হয়ে যাবে, মোট ৭ টি মিল চালু থাকবে । আর এ সাতটি মিলের ভিতর যেসব মিল লাভের মুখ দেখাতে না পারবে, লোকসান হবে আস্তে আস্তে সেসব মিলগুলিও বন্ধ করে দেবে সরকার । আর মিল গুলি যেন লাভজনক হয় তার ব্যবস্থা মিলের অফিসারদের করতে হবে যুগের পর যুগ লোকসান হলে এই মিল গুলিকে বাচানোর আর তেমন কিছু থাকবেনা বলে জানান তিনি ।
তবে ভালো অবস্থানে থাকা জিল বাংলা সুগার মিল সহ অন্যান্য মিল গুলি আপাতত বন্ধ করবেনা সরকার । তিনি আজ দুপুরে জিল বাংলা সুগার মিলের অতিথি ভবনে মিলের ঊর্ধ্বতন অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন । তিনি আরো বলেন চাষিদেরকে মিলের দিকে আকৃষ্ট করতে হবে,আখ চাষ আর চাষি না থাকলে এসব মিলকে চাইলেও আর রক্ষা করা যাবেনা । সরকার এভাবে আর মিলগুলিকে চালাতে চাচ্ছেনা ।মিলের অফিসার এবং শ্রমিকদেরকে নির্মোহ ভাবে মিলের স্বার্থে কাজ করে যেতে হবে। মিল না বাঁচলে আপনারাও আপনাদের চাকুরী হারাবেন। লোকসানের কারনেই মিলের কিছু অফিসার- কর্মচারি ছাটাই করা হয়েছে । তিনি উন্নত মানের আঁখের জাত উদ্ভাবন, সার ও বীজ যথাসময়ে সরবরাহের তাগিদ দেন ।
জিল বাংলা সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আশরাফ আলির সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম আব্দুল্লাহ বিন রশিদ , জিল বাংলা সুগার মিলের জি এম ( কৃষি ) মজিবুর রহমান, সিপিও মুস্তাফিজুর রহমান , ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি লিচু মিয়া, সাধারন সম্পাদক রায়হানুল হক রায়হান , চাষি কল্যান সমিতির সভাপতি আব্দুল মান্নান মোল্লা , কালের কন্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ তালাশ, আখ চাষি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী আহমেদ সহ অন্যান্য ।













