ঢাবি প্রভিসি অধ্যাপক ড. আবদুস সালাম ৩ জন গবেষককে অনুদানের চেক তুলে দেন

নভেম্বর ১৯ ২০২৬, ২২:৪৪

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম আজ ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ জন গবেষককে অনুদানের চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (CGDS) উদ্যোগে ৩ জনকে গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। গবেষণা অনুদান প্রাপ্তরা হলেন- পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক ড. মার্জিয়া সুলতানা, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক ওয়াসিক সাজিদ খান এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের এম.এস শিক্ষার্থী মো. এহসানুল হক চৌধুরী।

‎ সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, গবেষণার ক্ষেত্রে শুধু কাজের পরিধি নয়, বরং এর মান ও বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশের উদ্যোগ নিতে হবে। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের সামাজিক, পরিবেশগত ও নারীর ক্ষমতায়নসংক্রান্ত বিষয়গুলো গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। এসব বিষয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, গবেষণার অর্থায়ন বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও