কে হবেন ঠাকুরগাঁওয়ের পৌর মেয়র?
নুর আলম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আর মাত্র ১১দিন পরেই ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন। এ নিয়ে শহর জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা, কে হবেন এই পৌর পিতা? প্রথম সারির এই পৌরসভা নির্বাচনে ৩ জন প্রার্থী মেয়র পদের জন্য লড়ছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আঞ্জুমান আরা বন্যা, বিএনপির শরিফুল ইসলাম শরিফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন।
অন্যদিকে ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৯৫৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা প্রতিষ্ঠিত হয়। যা ১৯৯৭ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এর মধ্যে নারী ভোটার ৩১ হাজার ১৫ জন এবং পুরুষ ভোটার ২৯ হাজার ৭১২ জন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দিন-রাত প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাড়া-মহল্লায় ঝুলছে পোস্টার এবং শহরের প্রতিটি অলিতে-গলিতে চলেছে মাইকিং। আর কনকনে ঠান্ডায় ছুটে চলেছেন মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা, আর দিয়ে যাচ্ছেন নানান প্রতিশ্রুতি। স্থানীয়রা জানান, পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে এবার বেছে নিতে হবে। বড় দ…












