রামগড়ে ফেনী নদীর পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ফেব্রুয়ারি ২৭ ২০২১, ২১:০৪

Spread the love

সাইফুল ইসলাম, রামগড় উপজেলা প্রতিনিধিঃরামগড়ের ভারত সীমান্তবর্তী ফেনী নদীর পানিতে ডুবে সজীব বাহাদুর ছেত্রী পাভেল(১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর ছেত্রীর ছেলে।

আজ (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, দুপুরে বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর চরে ফুটবল খেলতে যায় ১০-১২ জন সমবয়সী শিশু। খেলা শেষে পাভেল(১৩) শান্ত(১২), অক্ষয়(১৩) ও ইস্রাফিল(১৩)সহ কয়েকজন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পাভেল ও শান্ত নদীর জলের গভীর অংশে ডুবে যাওয়ার সময় অক্ষয় এসে এদের বাঁচানোর চেষ্টা করে। এ সময় অপর বন্ধু ইস্রাফিলের সহায়তায় শান্তকে পানি থেকে তুলে আনা গেলেও গভীর জলে ডুবে যায় পাভেল। পরে স্থানীয় লোকজন এসে গভীর জলে ডুবন্ত অবস্থায় পাভেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার পাভেলকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পাভেলের বন্ধু অক্ষয় জানায়, শান্ত ও পাভেল দুজনই সাঁতার জানে না। তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে দুজই তাকে জড়িয়ে ধরে। এতে সে নিজেও ডুবে যাচ্ছিল। এসময় ইস্রাফিল নামে অপর এক বন্ধু এসে তাকে ও শান্তকে জল থেকে টেনে এনে প্রাণ বাঁচালেও গভীর জলে ডুবে যায় পাভেল।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও