রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

নভেম্বর ২৮ ২০২৬, ১৫:২২

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার ( ২৮ নভেম্বর) রাতে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয় তারা।

পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকেও হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এ এএইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, রাত সাড়ে ৩ টার দিকে ভূলতা এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দোষীদের সনাক্ত করতে এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও