ঠাকুরগাওঁয়ে ৭০বছরের হাসেম আলী বয়স্ক ভাতা পায় না,থাকেন বাজারের বারান্দায়
নুর আলম, জেলা প্রতিনিধিঃ ঠাকুর গাওঁ সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের বাসিন্দা মৃতঃছাবির উদ্দীনের ছেলে মোঃ হাসেম আলী (৭০) বছর বয়সেও পায়নি বয়স্ক ভাতা, পায়নি সরকারি কোন সুযোগ সুবিধা। নিদ্রিষ্ট কোন বাড়ি ঘর না থাকায় প্রায় ১০ বছর ধরে থাকেন ধাপুর ধুপুর বাজারের একটি দোকানের বারান্দায়। কি গ্রীষ্ম কি ঠান্ডা এভাবেই কেটে যায় তার জীবনের গতি।
কেউ ভাত দিলে খায়, না দিলে না খেয়ে চটের বস্তা গায়ে নিয়ে ঘুমিয়ে পরে। এলাকার বাসিন্দা করিম উদ্দিন বলেন এই শীতে তিনি মাটির উপরে দুটি চোটের বস্তা ঢাকা নিয়ে ঘুমিয়ে থাকেন।তিনি কিন্তু পাগল নন, অথচ তাকে দেখভাল করার মত কেউ নেই। তার ৫ ছেলে ৩ মেয়ে আছে, কিন্তু তাদের সামর্থ না থাকায় তাদের বৃদ্ধ পিতার খবর রাখেননা।আদৌ কি কোনো সরকারি সুযোগ পাবেন হাসেম মিয়া? উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বিষয়টি দেখবেন আশা গ্রাম বাসির।












