দিনাজপুর কাহারোলে ভিজিডি’র তালিকায় অনিয়ম, দুঃস্থ-অসহায়রা বঞ্চিত
এনামুল মবিন(সবুজ) দিনাজপুরঃদিনাজপুর কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়ন এর দুঃস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিডি তালিকা প্রণয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ভিজিডি উপকারভোগী বাছায়ে অনিয়ম ৬টি ইউনিয়নে ভিজিডি তালিকা প্রণয়ন করা হয়েছে।
দুঃস্থ্য বিধবা, স্বামী পরিত্যাক্ত ও হতদরিদ্র মহিলাদের অন-লাইনে দাখিলকৃত আবেদন পত্র যাচাই-বাচাই না করে স্বচ্ছল ব্যক্তিদের নামের তালিকা অনুমোদন করা হয়েছে।
এতে ক্ষুব্দ সুবিধাবঞ্চিতরা,কাহারোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ২০২১-২০২১ অর্থ বছরে উপজেলার ৬টি ইউনিয়নের ভিজিডি কার্ডের বরাদ্দ পাওয়া গেছে ২ হাজার ৪৮০টি। এর মধ্যে ১নং ডাবোর ইউনিয়নে ৩৯৬টি, ২নং রসুলপুর ইউনিয়নে ৩৮০টি, ৩নং মুকুন্দপুর ইউনিয়নে ৪৯৭টি, ৪নং তারগাঁও ইউনিয়নে ৩৬৬টি, ৫নং সুন্দরপুর ইউনিয়য়ে ৪৩৪টি ও ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে ৪৬০টি।












