মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাক্টর চাঁপায় মোটরসাইকেল চালক দেলোয়ারের মৃত্যু

মার্চ ১৪ ২০২১, ১৪:১২

Spread the love

আমজাদ হোসেনঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে মাটিবাহি মাহেন্দ্র ট্রাক্টর চাঁপায় দেলোয়ার হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাশিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার শ্রীপুর উপজেলার বারুখালি গ্রামের মো জালাল দেওয়ানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আক্কাছ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সোয়া ১০ টার দিকে ওই বাড়ি থেকে তিনি মোটরসাইকেলে করে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। সাড়ে ১০ টার দিকে উপজেলার কাশিমনগর এলাকায় ধলেশ্বরী নদীর ঢাল উঠার সময় মাটিবাহি একটি মাহেন্দ্র ট্রাক্টর তার মটরসাইকেলটিকে চাঁপা দেয়। এতে আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারাযান তিনি।
সিঙ্গাইর থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম বলেন, মাহেন্দ্র ট্রাক্টরটি জব্ধ করে থানায় আনা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও