মানিকগঞ্জের সাটুরিয়ায় ৩টি গরুসহ ও ৩টি ঘর পুড়ে ছাই,৬লাখ টাকার ক্ষতি

মার্চ ১৬ ২০২১, ১৪:০৭

Spread the love

মোঃ আমজাদ হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় খড়ের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৬ লক্ষ টাকার মালামাল। সোমবার (১৫ মার্চ ২০২১) রাত ৮ টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামের বিলাত আলীর বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর খড়ের ধুঁয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঐ পরিবারের তিনটি গরু ও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সাতটি গরু অগ্নিদগ্ধ হয়। ক্ষতি হয় ছয় লাখ টাকার মালামাল ।

খবর পেয়ে স্থানীয় বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে আহত গরুগুলো বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমান তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও