চট্টগ্রামে মলম পার্টির খপ্পরে পড়ে ১কসমেটিস ব্যবসায়ী দেড় লক্ষ টাকা হারালো
মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : হাটহাজারী থেকে শহরের উদ্দেশ্য যাওয়ার পথে মলম পার্টির খপ্পর পড়ে দেড় লক্ষ টাকা খোয়ালেন হাট হাজারী কাচারির এক কসমেটিস ব্যবসায়ী। গত মঙ্গলবার (১৬মার্চ) দুপুরে দ্রুতযান স্পেশাল সার্ভিস গাড়ি করে শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তিনি আলভি কসমেটিস দোকানের প্রোপাইটর দোকানের মালামাল কেনার জন্য শহরের দিকে যাচ্ছিলেন তিনি। চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুতযান স্পেশাল সার্ভিস
গাড়ি করে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শহরের স্টপেজ থেকে তাকে অজ্ঞান অবস্হায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে টাকা ছিল কিনা তা জানি না। হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলেন, মলম পার্টির খপ্পরে পড়া ঐ ব্যবসায়ীর দোকানের কর্মচারীর ভাষ্যনুযায়ী প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে মালামাল কেনার জন্য নগরীর রিয়াজ উদ্দিন বাজারে উদ্দেশ্য যাত্রা করে ছিলেন।













