সীতাকুন্ডে মিথ্যা অপবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন মহিলা ভাইস চেয়ারম্যান

মার্চ ২০ ২০২১, ২২:৩৫

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : সীতাকুন্ডে এক অসহায় মহিলাকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে উল্টো ফেঁসে গেলেন উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জয়নববিবি জলি।হামলাকারী সাদিয়া ও মুন্নী উল্টো মহিলা ভাইস চেয়ারম্যান কেই হামলাকারী উল্লেখ করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তাঁর মানহানি করেছেন।

গত বুধবার(১৭ মার্চ) বিকাল ৩ টায় সীতাকুন্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সীতাককুন্ডে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নববিবি জলি। সংবাদ সম্মেলনকালে অপমানে ভেঙ্গে পড়ে কাঁদতে কাঁদতে মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের শায়রা বেগমকে (৬০) পারিবারিক শত্রুতার জেরে গত ১২ মার্চ তারই ভাই মাহাবুল আলমাসের মেয়ে সাদিয়া ও মৃন্নী প্রকাশ্যে মারধর করতে থাকেন।এই খবর পেয়ে স্হানীয় মহিলা মেম্বার আলমাস খাতুন সেখানে এলে সাদিয়া ও মুন্নী তাকে অপমান করতে থাকেন।

এতে আলমাস খাতুন পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নববিবি জলিকে খবর দেন। জলি এসে দেখেন তখনো সাদিয়া ও মুন্নী অসহায় বিধবা বৃদ্ধা শায়রা বেগমকে মারধর করেছে। এতে তিনি তাকে বাঁচাতে গেলে মুন্নী ও সাদিয়া ভাইস চেয়ারম্যান তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করতে থাকেন এবং শায়রা বেগমকে মাটি থেকে তোলার সামনে ভিডিও করে অপপ্রচার করেন যে জলিই বৃদ্ধাকে মারছে। এছাড়া তাঁরা জলিকে অপমান করতে তাকে ছাগল চোর, মোবাইল চোরসহ নানান অপবাদ দিয়ে সামাজিক মাধ্যমে তথ্য দিয়ে গত মঙ্গলবার (১৬মার্চ) সীতাকুন্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন, যা মোটেও সত্য নয় এবং এসবের পিছনে প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে বলে দাবী করেন জয়নববিবি জলি।

সংবাদ সম্মেলনে উপস্হিত অত্যাচারে বিধবা শায়রা বেগম মুন্নী ও সাদিয়া হাতে সবসময় নির্যাতিত হচ্ছে বলে জানায়।এসময় উপস্হিত ছিলেন সলিমপুর ইউনিয়নের মহিলা মেম্বার আলমাস খাতুন ভাটিয়ারীর মহিলা মেম্বার ফরিদা ইয়াসমিন, নয়নমনি, মনোয়ারা জুবাইদাসহ ভুক্তাভোগী মহিলায় বাড়ির অন্তত ২০-২৫ জন মহিলা বাসিন্দা সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও