বালুবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হান্নান মিয়া নামের এক ট্রাক চালক নিহত

মার্চ ২৪ ২০২১, ১৬:৫৩

Spread the love

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হান্নান মিয়া (৩৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কের গোজাকালীকান্দায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান মিয়া ময়মনসিংহ জেলা সদরের বাইপাস এলাকার আইয়ুব আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে বালু বোঝাই ট্রাক ময়মনসিংহ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয় । সংঘর্ষে দুটি ট্রাকেই দুমড়ে-মুচড়ে যায় । আহত হন দুই চালক সহ চারজন । এদের মাঝে চালক হান্নান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয় ।

এব্যাপারে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে আহত চালককে ময়মনসিংহ পাঠানো হয় । তবে ময়মনসিংহ নিয়ে যাওয়ার আগেই চালকের মৃত্যু হয়েছে বলে সংবাদ পেয়েছি । তাছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে । এখন পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও