মানিকগঞ্জের সিংগাইরে ঝুঁকিপূর্ণ সেতুতে যানবাহন চলাচল,দূর্ঘটনার আশংকা
মোঃ আমজাদ হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে বায়রা ইউনিয়নের বাইমাইল বাস স্ট্যান্ড সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতুতে ঝুকি যায়ে চলছে যানবাহন, যাতায়াত করছে অসংখ্য যাত্রী। ঝুকিপূর্ণ এই সেতুটি যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে। ঘটতে পারে প্রাণহানি।
১০-১২ বছর যাবৎ এভাবেই চলছে যাত্রী চলাচল। সেতুর রেলিং ভেঙ্গে গেছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। সেতুটি যাতে অতিশীগ্রই নির্মাণ করা হয়, তার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন গোটা এলাকাবাসী।













