হাতীবান্ধায় লিডার্স ক্লাবের পাঠাগারে দুই শিক্ষার্থীর ফ্যান উপহার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নিজের হাত খরচের টাকা জমিয়ে লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ফ্যান উপহার দিলেন দুই কলেজ শিক্ষার্থী। এ সময় পাঠাগারে ৪টি সিলিং ফ্যান দেন তারা।
বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কাজির বাজার এলাকায় অবস্থিত লিডার্স ক্লাব পাঠাগার অফিসে তত্বাবধায়ক সাইফুল ইসলাম আলমের হাতে ফ্যান গুলো তুলে দেন তারা।
হাত খরচের জমানো টাকায় ফ্যান কিনে দেয়া ওই দুই শিক্ষার্থী হলেন, উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকার আব্দুর রাজ্জাক দোলনের মেয়ে সিদরাতুল মুনতাহা অনামিকা। অপরজন পাটগ্রাম উপজেলার বাউড়া জমগ্রাম এলাকার আজিজার রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌসী। তারা দুজনে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।
এ বিষয়ে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা অনামিকার কাছে জানতে চাইলে সে জানায়, বই পড়া আমার নেশা। সদ্য প্রতিষ্ঠিত লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এসে আমার খুব ভালো লেগেছে। সুযোগ পেলেই চলে আসি। আমি আমার বান্ধবি জান্নাতুল ফেরদৌসীর কাছে শেয়ার করলে সেও সহমত প্রকাশ করে। তাই দুজনের এতদিনের হাত খরচের জমানো যা টাকা ছিলো তা একত্রি করে আমরা ফ্যান কিনে দেই।












