রামপাল বাঁশতলী ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৮ নং ওয়ার্ডে সুধী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ আজ বিকাল ৪ টার সময় বাঁশতলী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে ও ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সার্বিক উন্নয়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
উক্ত বাঁশতলী ইউনিয়ন পরিষদ সার্বিক উন্নয়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখা আহবায়ক ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ,বাঁশতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি শেখ মোঃ নাজিম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ৷ সংরক্ষিত আসন ৭,৮ ও ৯ মহিলা সদস্যা
মোছাম্মৎ নাজমা বেগম ৷
প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে ভিপি সোহেল প্রথমেই স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শেখ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,দক্ষিণ বাংলার রূপকার জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি,এবং তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময় এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷
তিনি বলেন আজ আপনাদের মাঝে আসতে পেরেছি এটা সম্পূর্ণ মহান আল্লাহ পাক রাব্বুল আল আমীন এর অশেষ কৃপা এবং শেখ পরিবারের অবদান উনারা না চাইলে আমি কখনোই আপনাদের মাঝে নৌকা নিয়া আসতে পারতাম না ৷ দল আমাকে মূল্যায়ন করেছে এবং আপনাদের দোয়া আমার সঙ্গে ছিল বিধায় আমি আপনাদের মাঝে আসতে পেরেছি ।
আমি আপনাদের এতোটুকু আশ্বস্ত করব কে কী বলল কে কি করলো সেটা আমার ভাবার বিষয় নয় দেখার ও বিষয় না তবে আপনাদের কে একটি কথাই বলতে চাই চেয়ারম্যানের কাছে জনগণ নয় জনগণের কাছে চেয়ারম্যান রাতের আঁধারে কখনো কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবগত করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাব এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ৷
আমি ও আপনাদের কাছ থেকে কিছু পেতে চাই ৷
আমার প্রিয় ওয়ার্ডবাসী আপনাদের ওয়ার্ডের উন্নয়নের জন্য কি কি প্রয়োজন আছে আপনারা আমাকে জানাবেন আমি সর্বদাই আপ্রাণ চেষ্টা করব আপনাদের দুঃখ কষ্টগুলো লাঘব করার জন্য কিন্তু আমি কোন প্রকার ভাবে আমার ইউনিয়নে মাদক সেবন, মাদক বিক্রি, বাল্যবিবাহ,ইভটিজিং,অন্যের জমি দখল, ঘের দখল,কোন প্রকার আইনবিরোধী কাজ আমি বেঁচে থাকতে অন্তত আমার ইউনিয়নে চলবে না।
বাঁশতলী ইউনিয়নে আমার কোথাও এক শতক জমির উপর মৎস্য ঘের নাই এবং আগামী পাঁচ বছরে কোথাও আমার ১ শতক জায়গার উপরে মৎস্য ঘের থাকবে না ৷আমি নিজে অন্যায় করি না এবং কাউকে অন্যায় করতে ও দিব না এবং ৬ থেকে ৭ বছরের সকল শিশুদের স্কুলে পাঠানো বাধ্যতা মূলক ঘোষণা করেন তিনি।
উক্ত সুধী সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত থাকেন শেখ মোঃ কুতুব উদ্দিন, শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন,
বাঁশতলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান শিকদার জিয়াউর রহমান,বাঁশতলী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন,বাঁশতলী ইউনিয়ন সচিব শিবপদ পাল,ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির,ইউপি সদস্য হাওলাদার বুলবুল আহমেদ,ইউপি সদস্য মোঃ মল্লিক মহিতুল ইসলাম, ইউপি সদস্য শেখ রাসেল,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ রওশন আরা ইসলাম,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ তাহেরা বেগম,বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক মোঃ কামরান হোসেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ ইকরামুল হক রাজিব সহ স্থানীয় ৮ নং ওয়ার্ড বাসিন্দা,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।












