দিঘলিয়ার যোগীপোল ইউপি’র সংরক্ষিত ওয়ার্ডের উপ নির্বাচনে বিজয়ী সদস্যরর শপথ গ্রহন

আগস্ট ২৩ ২০২২, ২২:২৬

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :মঙ্গলবার ২৩/০৮/২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে যোগীপোল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড( ৪-৫-৬) এ উপনির্বাচনে বিজয়ী সাহারা জলি খানম এর শপথ বাক্য পাঠ করানো হয় ।

শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ।

উল্লেখ্য গত ২০/০৯/২০২২ইং তারিখে যোগীপোল ইউনিয়নের নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড (৪-৫-৬) এ ফিরোজা বেগম নির্বাচিত হন ।
এর ৫ দিন পর ২৬ শে সেপ্টেম্বর তিনি হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু বরন করেন ।ফলে ওয়ার্ডটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন ।পরবর্তিতে চলতি বছরের ১৪ ই জুলাই ঐ ওয়ার্ডের উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে তারই কন্যা সাহারা জলি খানম বিজয়ী হন ।এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন এর গেজেট প্রকাশিত হলে শপথ অনুষ্ঠিত হয় ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , যোগীপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক , সাংবাদিক একরামুল হোসেন লিপু , যোগীপোল ইউনিয়ন পরিষদ এর সদস্য বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তি বর্গ ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও