দিনাজপুরে চিরিরবন্দর ও খানসামা উপজেলা আঃ লীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা

অক্টোবর ১২ ২০২২, ১৮:৩৫

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ১ যুগ ও ১০ বছর পর দিনাজপুর চিরিরবন্দর ও খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একদিন পর সুনীল কুমারকে সভাপতি ও আব্দুল আলীম সরকারকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির সহ-সভাপতি হয়েছেন শ্রী জ্যোতিস চন্দ্র রায়,যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।

অপর দিকে খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্বের কমিটির সহ-সভাপতি ও খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম এবং পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এছাড়া কমিটির সহ-সভাপতি হয়েছেন শেখ রফিকুল ইসলাম, আইনুল হক শাহ, রতন বিএসসি, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন রানা, ধীমান চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আফরোজা পারভীন, দপ্তর সম্পাদক প্রমথ রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ ও সদস্য গোলাম মোস্তফা শাহ।

গত মঙ্গলবার ১১ অক্টোবর বিকেলে পাকেরহাট শিশুপার্কে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)। উদ্বোধক হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার(এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী(এমপি),জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এ্যাড. সফুরা বেগম রুমি প্রমুখ।

এর আগে গত ১০ অক্টোবর সোমবার বিকেলে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিস চন্দ্র রায়সহ ১২ নেতাকর্মী আহত হয়। পরে চিরিরবন্দর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো কাউন্সিল শুরু হয় ।সম্মেলনে অনাকাঙ্খিত হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বিব্রত কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের সিদ্ধান্ত রাত ৯ টার দিকে স্থগিত করে চলে যায় কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ।

গতকাল মঙ্গলবার রাতে খানসামা উপজেলার পাকেরহাট শিশুপার্কে খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে খানসামা উপজেলা ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের এই দুটি কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় বিভাগীয় প্রতিনিধি দলের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও