রাত পোহালেই খুলনা জেলা পরিষদ নির্বাচন
ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :রাত পোহালেই ১৭ অক্টোবর ~ ২০২২ সোমবার অনুষ্ঠিত হবে খুলনা জেলা পরিষদের নির্বাচন ।শেষ হয়েছে নির্বাচনী প্রচারনা ।
চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের আত্মীয় স্বজনের বাড়ী পর্যন্ত ভোট পাবার আশায় দেখা করছেন প্রার্থীরা ।
খুলনা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ড হলো দিঘলিয়া উপজেলা ।৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ভোটার রয়েছেন ৮১ জন ।
স্থানীয় বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেনের মৃত্যুর কারণে বর্তমানে ভোটার ৮০ জন ।এ আসনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩ জন ।
তাদের মধ্যে তালা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য মোল্যা আকরাম হোসেন ।
এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন , উপজেলার খান জাহান আলী থানা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবু (হাতি) এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন ( টিউবওয়েল ) ।
প্রার্থীদের শেষ মুহূর্তের জন্য চরম ছোটা ছুটি
খুলনা জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী ৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রার্থী ২ জন ।
খুলনা জেলা পরিষদ নির্বাচনের আর মাত্র একদিন বাকী ।শেষ মুহূর্তের জন্য প্রার্থীদের ভোটারদের কাছে ছোটাছুটি করছেন ।
সবাই শেষ মুহূর্তের জন্য নিজের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে ব্যাস্ত সময় পার করছেন।
এবারের নির্বাচনে দিঘলিয়া উপজেলার ভোটারদের আনুকূল লাভের আশায় ছুটছেন সাধারণ সদস্য প্রার্থী ৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ২ জন ।
তবে ভোটাররা তাদের সমর্থন কার পক্ষে এটাই দেখার বিষয় ।
সাধারণ সদস্য পদে দিঘলিয়া উপজেলা থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩ জন ।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদের সাবেক সাধারণ সদস্য মোল্যা আকরাম হোসেন , দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম ( বাবু ) ও দিঘলিয়া সদর ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রাম নিবাসী মোঃ জাকির হোসেন ।
তবে এবারের নির্বাচনে সাইফুল ইসলাম ( বাবু র ) সাথে জাকির হোসেনের প্রতিযোগিতা হবে বলে জনসাধারণের অভিমত ।সে ক্ষেত্রে বাবুর বিজয় হতে পারে এমনই গুঞ্জন উঠেছে ভোটারদের মাঝে ।
এদিকে জেলা পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭, ৮ ও ৯ এর এবার প্রার্থী হয়ছেন ২ জন ।২ জনই খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য ।
খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফারহানা নাজনীন ও খুলনা জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী এ্যাড. জেসমিন পারভীন ।
এবারের নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ।
তবে সেক্ষেত্রে আওয়ামীলীগ নেত্রী জেসমিন পারভীন জলি বিজয়ী হলে অবাক হওয়ার কিছুই থাকবে না ।
এবারের নির্বাচনে কে ভোটারদের পাশে উন্নয়নের হাতকে বাড়িয়ে দেবে ?
কে এলাকার উন্নয়নে ভোটারদের পাশে এসে দাঁড়াবে ?
এগুলো চুলচেরা বিশ্লেষণ করেই তাঁর মূল্যবান ভোটটা প্রয়োগ করবে এটাই সকল ভোটারের লক্ষ্য বলে জানা গেছে ।
আগামী কাল সোমবার ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়ায় সদস্য পদে নির্বাচনে লড়াই হবে হাড্ডা হাড্ডি ।













