বালিয়াডাঙ্গীতে ৪৫০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

আগস্ট ২২ ২০২৬, ১৭:৪৪

Spread the love

উপজেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দাম: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। (১৯ আগস্ট) বুধবার ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী (সরকার বস্তি) এলাকার মো. আলিমদ্দীন (৪৫) ও মো. দর্শন আলী (৪০)।

পুলিশ জানায়, জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেনের নেতৃত্বে অভিযান চালায় si শাহরিয়ার বুধবার (১৯ আগস্ট) ভোর সোয়া ছয়টার দিকে বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসানো হয়। এ সময় নেকমরদ থেকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখে পুলিশ থামার সংকেত দেয়। মোটরসাইকেলটি থামিয়ে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। তাঁদের সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও