ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন রানা’র নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা, শো-ডাউন

নভেম্বর ১০ ২০২২, ২২:২৬

Spread the love

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও জেলা শাখা’র কার্যকরী কমিটির সদস্য, সংগঠনের সাবেক সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মিঠুন রানা’র নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা ও শো ডাউন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাবলিক ক্লাব মাঠ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও শো ডাউন বা সম্মেলনী মহড়ার আয়োজন করে মোঃ মিঠুন রানার কর্মী ও সমর্থকরা।

মোটরসাইকেল শোভাযাত্রা ও শো ডাউন টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা খেলোয়াড় কল্যাণ ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এই মোটরসাইকেল শোভাযাত্রা ও শো ডাউন টিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক ঠাকুরগাঁও জেলা শাখা, সদর উপজেলা শাখা, পৌর শাখা ও ওয়ার্ড কমিটির নেতা কর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা এসময় সম্মেলন সফল ও সার্থক করতে ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মিঠুন রানার নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা জানান।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা ও পৌর শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মিঠুন রানা জানান, দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত আছি। বর্তমান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য, সাবেক সদর উপজেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমাকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও পৌর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলে রাজ পথে থেকে নেতাকর্মী ও সংগঠনের জন্য আরো ভালো ভাবে কাজ করতে পাবরো বলেও আশা প্রকাশ করেন এই স্বেচ্ছাসেবক লীগের নেতা।

উল্লেখ্য, মোঃ মিঠুন রানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও জেলা শাখা’র কার্যকরী কমিটির সদস্য, সংগঠনের সাবেক সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক। এছাড়াও আলতাফ-রিপন জেলা ছাত্রলীগের কমিটি ও পুলক-রকি’র ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলেও জানান তিনি

আগামী ১২ই নভেম্বর ২০২২ রোজ শনিবার ঠাকুরগাঁও শহরের বিডি হলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও