সমাবেশ শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাসহ গ্রেপ্তার ৩০
সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, সন্ধ্যায় নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।












