রূপগঞ্জে মেহেদী হাসান (২৪) নামের এক মোবাইল মেকারের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী

সেপ্টেম্বর ০২ ২০২৫, ১৭:৪৩

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে মেহেদী হাসান (২৪) নামের এক মোবাইল মেকারের লাশ উদ্ধার করা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাকা চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে রোডের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় নিহতর লাশ এলাকাবাসী উদ্ধার করে।

মেহেদী হাসান ( ২৪) গোলাকান্দাইল মাজারপাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলো বলে জানা যায়। তার জন্মস্থান নরসিংদী জেলায়। সে দীর্ঘদিন যাবত এই এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছে। সে পেশায় একজন মোবাইল মেকার।

এলাকাবাসী জানান মঙ্গলবার সকাল ৬ টার দিকে পথচারীরা এশিয়ান হাইওয়ে রোডের পাশে রক্তাক্ত অবস্থায় মেহেদীকে পড়ে থাকতে দেখে তার মাকে খবর দিলে মা এসে তার ছেলেকে শনাক্তর পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় ডাক্তার তাকে মৃত্যু বলে জানানোর পর মা মেহেদীর লাশ নিয়ে নরসিংদী নিজ বাড়িতে নিয়ে যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির  ইনচার্জ মোখলেছুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি।এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: তরিকুল ইসলাম বলেন, শুনেছি হাইওয়ের রাস্তায় এক যুবকের লাশ পাওয়া গেছে। কেউ লিখিত অভিযোগ করেনি। করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও