রূপগঞ্জে বিএনপি প্রার্থীর ছড়াছড়ি, জামায়াতে একক প্রার্থী

সেপ্টেম্বর ০৪ ২০২৫, ১৮:০৭

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ রূপগঞ্জে ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা রয়েছে। পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৭৬৪টি। মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ৩২৩ টি আর তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার রয়েছে ২ টি। রূপগঞ্জে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৮৯ টি। ভোট কেন্দ্র রয়েছে ১২৮ টি। ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রূপগঞ্জের মাঠের রাজনীতি সরব হয়ে ওঠেছে। মাঠের রাজনীতি করেন অনেক দলই, কিন্তু ভোটে দাড়ান না। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সংগঠন থাকলেও তারা ভোটে দাড়ান না। রূপগঞ্জে এমন দলের কর্মী সমর্থকও রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে সরব থাকলেও ভোটে সরব থাকেন না।

এদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পুরো শক্তি নিয়ে নির্বাচনি মাঠে নেমেছে বিএনপি। বিএনপির এই দুর্গে হানা দিতে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। পক্ষান্তরে বিএনপির প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। তারা হলেন, সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান কাজী মনিরুজ্জাম মনির, ঐতিহ্যবাহী ভুইয়া পরিবারের মরহুম গোলবক্স ভুইয়ার নাতি মোমÍাফিজুর রহমান দিপু ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি রাজনীতিতে ক্লিনম্যান হিসেবে খ্যাত মাহফুজুর রহমান হুমায়ুন , মোহাম্মদ দুলাল হোসেন ও শরিফ আহমেদ টুটুল।

ক্লিনম্যান খ্যাত নিরেট ভদ্র লোক মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সব আন্দোলনে মাঠে ছিলাম। কঠিন সময়েও সবাইকে সংঘবদ্ধ করে সর্বোচ্চ সংখ্যক ঝটিকা মিছিলে অংশ নিয়েছি। হাইকমান্ডের নির্দেশে দলের আন্দোলনের কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া বলেন, উপজেলা বিএনপির সকল নেতাকর্মী আমার সাথে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এই অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে আমার প্রধান কাজ।

কাজী মনিরুজ্জামান বলেন, মনোনয়ন পেতে মাঠে কাজ করছি। ভোটারদের অভূতপূর্ব সাড়া আমাকে আরও উজ্জীবিত করছে। তিনি এলাকার মানুষের স্বনির্ভরতা অর্জন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।

মোঃ দুলাল হোসেন বলেন, মাঠে কাজ করতেছি। প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। দল মনোনয়ন দিলে রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করা সহ যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলব।
শরিফ আহমেদ টুটুল বলেন, প্রচার প্রচারনা চালাচ্ছি। দল রূপগঞ্জের জন্য মনোনিত করলে মানুষের উন্নয়ণে কাজ কওে যাব।
জামায়াতের আনোয়ার হোসেন মোল্লা বলেন, আমি জামায়াতের একক প্রার্থী। আমি রূপগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছি, ভবিষতেও করে যাব ইনশায়াল্লাহ।

নারায়ণগঞ্জের এ আসনে এখন পর্যন্ত ভোটযুদ্ধে লড়ার জন্য বিএনপি ও জামায়াতের ছয় নেতা প্রচার-প্রচারণামূলক তৎপরতা চালাচ্ছেন। তাদের মধ্যে জামায়াত থেকে প্রার্থী মনোনীত হয়েছেন অনোয়ার হোসেন মোল্লা। তবে বিএনপির প্রার্থী ঘোষণা করা না হলেও মাঠ চষে বেড়াচ্ছেন পাঁচ নেতা।

সরজমিনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ঐতিহ্যবাহী ভুইয়া পরিবারের মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া এ আসন থেকে দলের মনোনয়ন চান। পাশাপাশি রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন এবারের সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদেস্য শরিফ আহমেদ টুটুলও দলের মনোনয়ন পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির কেন্দ্রিয় যুবদলের সাবেক আহবায়ক দুলাল হোসেনও এ আসন থেকে দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদেস্য, বিজিএমইয়ের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদেস্য কাজী মনিরুজ্জামন মনিরও মনোনয়ন প্রত্যাশায় এলাকায় জনসংযোগ শুরু করে দিয়েছেন।

এদিকে এ আসনে জামায়াতের আনোয়ার হোসেন মোল্লা একক প্রার্থী। তিনি খুব একটা পরিচিত মুখ নন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া বলেন, ‘বিএনপির উপজেলা কমিটির অধিকাংশ নেতারাই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। সে কারণে দলের মনোনয়ন আমি পাব বলে আশাবাদী। নেতা-কর্মীরা জানেন চরম দুঃসময়ে আমি তাদের জন্য কী করেছি।’ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘আমার ত্যাগ সম্পর্কে দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবহিত। সব সময় এলাকার নেতা-কর্মীদের পাশে থেকেছি, মামলা খেয়েছি। সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি আত্মবিশ্বাসী।’

মোহাম্মদ দুলাল হোসেন বলেন, ‘সুসময়ে, দুঃসময়ে দলের জন্য আমার অনেক ত্যাগ ও অবদান আছে। সে কারণে এ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইব।’ আহবায়ক শরিফ আহমেদ টুটুল বলেন, ‘ আমি দলের কাছে মনোনয়ন চাইব’।

জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘জয়-পরাজয় নিয়ে খুব বেশি চিন্তা করি না। দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। সংসদ সদস্য হলে হয়তো একটু বেশি কাজ করার সুযোগ হবে। না জিতলেও আল্লাহ যত দিন কাজ করার সুযোগ দেন করে যাব।’

রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. লিটন মিয়া বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। ঘুরে ঘুরে কেন্দ্রের অবস্থা দেখছি। আমাদের সীমানার কোনো পরিবর্তন হয়নি। আমাদের ১২৮ টি কেন্দ্র রয়েছে। বৃদ্ধি পাবে না, তবে কিছু সরু, ছোট কেন্দ্র পরিবর্তন হতে পারে। পাশেই ভাল বড় ভবন রয়েছে। ###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও