সরকারী মুড়াপাড়া কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

ডিসেম্বর ১৭ ২০২৫, ১৬:৩০

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান ইন্তেকাল করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। এর আগে মরহুম মোহাম্মদ আলী খান গত ১৩ ডিসেম্বর রাতে হার্ট এ্যাটাক হলে তাকে হাসপালে ভর্তি করা হয়।

গত দুই দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রেখে গেছেন।

মোহাম্মদ আলী খানের ইন্তেকালে গভীর শোক, দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন জামায়াতের জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও