রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে চার ( ৪) শ্রমিক আহত

অক্টোবর ০৮ ২০২৬, ১৩:৪৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার প্রিমিয়ার রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন।

বুধবার ( ৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিকট শব্দে বিস্ফোরণে লোহা গলানোর বাট্টি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মিলের শ্রমিক আবির হাসান (৩০), নাবির হোসেন (২৫), নাজমুল হাসান (৩০) ও রকিব হোসেন (২৫)। তাদের মধ্যে আবির হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এতে মিলের চার শ্রমিক আহত হন। ঘটনার পরপরই রি-রোলিং মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত আবির হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহা গলানোর বাট্টি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে নিয়োজিত কর্মকর্তাদের ধারণা। বিস্ফোরণের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও