দেশি মাছের ‘আঁতুড়ঘর’ রূপগঞ্জের বিলে এখন কচুরিপানা, বালু ভরাট করে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস

অক্টোবর ০৮ ২০২৬, ১৪:২৭

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ কচুরিপানায় ঢাকা রূপগঞ্জের খাল বিল| পুকুরগুলোতে সারা বছর পানি থাকত| সেই পানিতে ঘুরে বেড়াত বোয়াল, আইড়, চিতল, রুই, কাতলাসহ দেশি নানা প্রজাতির মাছ| আবাসন কোম্পানী বালি ফেলে মাছের প্রজনন ক্ষেত্র খাল বিল পুকুরগুলো ভরাট করে ফেলেছে| রূপগঞ্জের মাছের সুখ্যাতি ছিল মেরাদিয়া, বনশ্রী, রামপুরা, মাদারটেক, বাসাব, নন্দীপাড়া, ডেমড়া, স্টাফ কোয়ার্টারসহ রাজধানীর আশেপাশের এলাকাগুলোতে|
সরজমিনে উপজেলার নগরপাড়া বিলে গিয়ে দেখা যায়, গোটা বিলে কচুরিপানায় ঢাকা| এক সময় বিলটি ছিল দেশি মাছের গুরুত্বপূর্ণ প্রজননস্থল| রূপগঞ্জের মাছ ছড়িয়ে পড়ত বিস্তীর্ণ এলাকায়| একই সঙ্গে এটি ছিল জেলেদের জীবিকার অন্যতম উৎস| দখল ও ভরাটে সেই জলাধার হারিয়ে গেছে| নদী শুকালেও এসব বিলে পানি থাকত|

আগরপাড়ার বাসিন্দা ছমিরুন খাতুনের (৬৫) স্মৃতিতেও ভেসে আছে সেসব দিন| তিনি বলেন, আশপাশের মানুষ বিলে পানি ব্যবহার করতেন| ছোটবেলায় তিনি দেখেছেন, সনাতন ধর্মাবল¤^ীরা পানিতে এসে পূজা করতেন|
স্থানীয় আবুল হোসেন (৬৫) ও সঞ্জিবন সরকার (৬৬) বলেন, খাল বিলগুলোতে এখন বালু আর কচুরিপানার বিস্তার| পানির সেই গভীরতা নেই, নেই মাছের ঝাঁক ও জেলেদের ব্যস্ততা|
বিলের উপর বাঁধ দিয়ে চলাচলের পথ ˆতরি করা হয়েছে| ফুরিয়েছে মাছ, ফুরিয়েছে আয়| একসময় জেলেরা মাছ ধরে জীবন-জীবিকা চালাতেন জানিয়ে ব্যবসায়ী জাহিদুর রহমান (৫৭) বলেন, ভরাট আর দখলে দেশি প্রজাতির মাছও আর আগের মতো দেখা যায় না|

মশুরী এলাকায় বসবাস করে কয়েকটি জেলে পরিবার| তাঁদের একজন মানিক সরকার (৫০)| এক সময় মাছ ছিল তাঁদের আয়-রোজগারের বড় উৎস| তিনি বলেন, নদীর পশ্চিম পাশে বালি ফেলে সব ভরাট করে ফেলেছে| এখন পানিও নেই, মাছও নেই, জেলেদের সেই আয়ও নেই|
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একটি বিল হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি জলাধার হারিয়ে যাওয়া নয়, এর সঙ্গে হারিয়েছে দেশি মাছের প্রজনন ও আবাসস্থল, জেলেদের জীবিকার একটি উৎস এবং এলাকার পুরোনো সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি অংশ| বিল ও জলাভূমি রক্ষা করা গেলে জীববৈচিত্র্যও ফিরিয়ে আনা সম্ভব বলে তাঁরা মনে করেন|

এ বিষয়ে কথা হয় উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধার সঙ্গে| তিনি বলেন, খাল বিল ভরাট করে ফেললে তো মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হবেই| মাছের উৎপাদন কমে যাবে| জেলেদের আয় রোজগার কমে যাবে| মৎসজীবিরা বেকার হবে| জলাশয় রক্ষা করতে হবে| তা না হলে এক সময় রূপগঞ্জ থেকে দেশি জাতের মাছ হারিয়েই যাবে|##

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও