ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়নের বিএনপির সভাপতি সেলিম জাভেদ জনগণের প্রশংসায় ভাসছেন

নভেম্বর ২৫ ২০২৬, ১৭:১৬

Spread the love

জেলা প্রতিনিধি ,নূরে আলম সাদ্দামঃ দুর্দিনে বিএনপির কর্মসূচিতে সক্রিয় ছিলেন সেলিম জাভেদ, চেয়ারম্যান পদে তাকে নিয়ে আলোচনা ধনতলা ইউনিয়নেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সেলিম জাভেদ।স্থানীয় সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সেলিম জাভেদ।

দলের দুঃসময়ে অনুষ্ঠিত বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করতেন বলে জানান স্থানীয়রা।তাদের ভাষ্যমতে, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের কর্মসূচিতে জনবল নিয়ে উপস্থিত থাকা এবং দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে সেলিম জাভেদকে তারা দুর্দিনের একজন সক্রিয় নেতা হিসেবে দেখেন। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি নিজেও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

এখন ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। তবে একজন জনপ্রতিনিধি হিসেবে সেলিম জাভেদের কাছে জনগণের প্রত্যাশা কী, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিতে তিনি কী পরিকল্পনা গ্রহণ করবেন—এসব বিষয়ও জানতে চান এলাকাবাসী।স্থানীয়দের প্রত্যাশা, চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি যেন দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ান এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও