অনিয়ম-দুর্নীতির সাথে যুক্তকে শক্ত হাতে দমন করা হবেঃবিএমপি কমিশনার
আগমনী ডেস্কঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়, নগরীর কালীবাড়ি রোডস্থ শীতলাখোলা, বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগ পরিদর্শনের সময় বলেন,
“সরকার পুলিশের আধুনিকায়ন তথা কল্যাণে সুযোগ সুবিধা সহ সদিচ্ছার ব্যপক বহিঃপ্রকাশ করেছেন। এতকিছুর পরও রাষ্ট্রের একজন যোগ্য কর্মচারী কখনোই নিয়ম, নৈতিকতা, লজ্জা, পুলিশের ভাবমূর্তি বিসর্জন দিতে পারে না। জোর করে কেউ যদি নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায়, তাকে শক্ত হাতে দমন করা হবে।”
২৯ নভেম্বর’২০২০ খ্রিঃ বেলা ১১ঃ০০ ঘটিকায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়, নগরীর কালীবাড়ি রোডস্থ শীতলাখোলা, বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগ পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি বিএমপি ট্রাফিক বিভাগের সকল অফিসারদের উদ্দেশ্যে ব্রিফ করেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ, ট্রাফিক বিভাগ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ভূমিকা রাখেন তাঁরা ।
সমালোচনার উর্ধ্বে থেকে নগরীর সড়ক পথে শৃঙ্খলা বিরাজ করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
কারো অগ্রহণযোগ্য অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনির কোন বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে সচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম। এ-সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি প্রকৌশলী জনাব শাহেদ চৌধুরী সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।













