হাতীবান্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।
বুধবার (১৭মার্চ) দুপুরে উপজেলা হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনী, পুষ্পমাল্য অর্পন ,চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি, কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।









