দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী প্রীতি ক্রিকেটে ইএনও আব্দুল্লাহ বিন রশিদ

মার্চ ২১ ২০২১, ২০:১৮

Spread the love

রিয়াদ হাসান হৃয়দ,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ আজ এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে । বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় । খেলায় সুশীল সমাজ একাদশের হয়ে অংশগ্রহণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ । ২০ ওভারের এই খেলায় অংশগ্রহণ করে সুশীল সমাজ একাদশ বনাম স্টুডেন্ট একাদশ । প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে ।

টজে জিতে প্রথমে ব্যাটস করে সুশীল সমাজ একাদশ । খেলায় ৬৭ রানে ৭ টি উইকেট লাভ করে জয়ী হয় স্টুডেন্ট একাদশ । খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ।তিনি ৩ টি উইকেট লাভ করে রান সংগ্রহ করেন ১০ । এ ছাড়া সর্বোচ্চ ১৭ রান সংগ্রহ করে সুশীল সমাজের খেলোয়াড় ঠিকাদার মামুন উর রশিদ,
সোলাইমান হোসেন ১৫ । সুশীল সমাজ একাদশ দলের হয়ে খেলায় আরো অংশগ্রহণ করেন রিয়াদ হাসান, তন্ময়, শান্ত, রিপন, জিসান, সাব্বির, স্টুডেন্ট একাদশ দলে অংশগ্রহণ করে রাজু, সৌরভ সোলাইমান, সুপ্ত,জাহিদ,তানিম, সিহাব সহ অন্যরা ।

খেলা শেষে খেলার ম্যান অফ দ্যা ম্যাচ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদকে পুরস্কার তুলে দেন দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক আব্দুর রকিব ।
এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার মামুন উর রশিদ, কালের কন্ঠের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ তালাশ, প্রভাষক আনোয়ার হোসেন , ক্রিকেটার রাজু আহমেদ, ব্যাবসায়ী আনোয়ার ,রিয়াদ ,নাফিস সহ অন্যান্য ।
আজকের এই খেলা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান দেহকে সুস্থ রাখতে খেলার কোন বিকল্প নাই, সুধী সমাজ খেলার মাধ্যমে যেন নিজেদের শরীরকে সুঠাম এবং রোগমুক্ত রাখতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও