মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” শ্লোগানে হাতীবান্ধায় মাক্স পড়িয়ে দিলেন ওসি

মার্চ ২৩ ২০২১, ১৭:২৯

Spread the love

লালমনিরহাট প্রতিনিধিঃ “মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মাক্স পড়িয়ে দিচ্ছেন হাতীবান্ধা থানার ওসি। এ সময় প্রায় ৫শত মাক্স বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ মার্চ ) দুপুরে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় মাক্স পড়িয়ে দেয়ার মধ্য দিয়ে সারাদিনের কার্যক্রম শুরু করেন ওসি এরশাদুল আলম। এতে থানার উপ-পরিদর্শক ও কয়েক জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ মহামারী আক্রান্তের দ্বিতীয় ঢেউ রোধকল্পে সচেতন মূলক কার্যক্রমের অংশ হিসেবে হাতীবান্ধা থানা এলাকার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও